২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ট্রেন লাইনচ্যুত, খুলনার পথে রেল বন্ধ

যশোরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 01:09 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া থেকে ছেড়ে আসা সারবাহী ট্রেনটি সিঙ্গদিয়া স্টেশনের কাছাকাছি এসে দুর্ঘটনায় পড়ে বলে যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন জানান।

যশোর সদরের বসুন্দিয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনটির একটি ক্যারিজ লাইন থেকে বেরিয়ে যায়। তবে এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

উদ্ধারকাজ শুরু হলেও কখন নাগাদ রেল চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি এসআই জাহাঙ্গীর।