২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক আনসারের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে রেলপথে টহল দেওয়ার সময় ট্রেনে কাটা পড়ে  এক আনসার সদস্য নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 11:39 AM

Updated : 22 Aug 2022, 11:43 AM

রেলওয়ে থানার ওসি হিমাংশু দাশ রানা জানান, উপজলার হাজী ফকিরহাট এলাকায় মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেনে কাটা পড়েন আনসার সদস্য আবু বক্কর (৫০)।

তার বাড়ি উপজেলার উত্তর ওয়াহেদপুর গ্রামে।

ওসি হিমাংশু জানান, রাত থেকে রেললাইনে পাহারার দায়িত্বে ছিলেন বক্কর। সকালে চট্টগ্রামগামী কোনো এক ট্রেন কাটা পড়ে তিনি নিহত হন।