২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকে পেট্রোল বোমায় ৩ জন দগ্ধ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লিচু বাগানের কাছে একটি ট্রাকে ‘হরতাল সমর্থকদের’ ছোড়া পেট্রোল বোমায় চালকসহ তিন জন দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 12:52 AM

Updated : 22 Aug 2022, 11:43 AM

সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তারা হলেন, ট্রাক চালক আলী হোসেন ও চালকের সহকারী সেলিম। অপরজন হলেন শ্রমিক ঠিকাদার দুলাল মাঝি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, রাত সোয়া এগারটার দিকে অগ্নিদগ্ধ তিন জনকে হাসপাতালে নিয়ে আসা হয়।

স্থানীয় যুবক মো. মমতাজ বলেন, চন্দ্রঘোনা লিচুবাগানের পল্লী বিদ্যুতের অফিসের সামনে দুর্বত্তরা ট্রাকটিতে পেট্রোল বোমা মারলে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবীর বলেন, স্থানীয়দের সহায়তায় ট্রাকের আগুন নেভানো হয়েছে। জড়িতদের খোঁজে অভিজান শুরু হয়েছে।

এদিকে এর আগে রাত ৯টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম।

নিহতের নাম মো. মাহফুজ (২০)। তিনি একই উপজেলার উকিল পাড়ার হারেছ ভাণ্ডারের ছেলে।

জাহাঙ্গীর আলম জানান, চট্টগ্রামুখী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত মাহফুজকে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।