২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি বাজারে ছয়টি দোকান পুড়ে গেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 08:26 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

সোমবার পারুলিয়া বাজারের সাহাদাত মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

মার্কেটের মালিক মুজিবুল আলম সাহাদাত বলেন, আগুনে সব মিলে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ভোর ৫টার দিকে একটি সারের দোকানে আগুনের সূচনা হয়। পরে ওই মার্কেটের ছয়টি দোকান আগুন ছড়িয়ে পড়ে। সব দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, ওসি আব্দুল মতিন প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেন।