২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বাসস্ট্যান্ডে বাসে আগুন

বিএনপি জোটের টানা অবরোধের মধ্যে হরতালে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 04:10 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

আগুনে বাসটির ভেতরের সিটসহ বিভিন্ন অংশ পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে বলে জানিয়েছেন ভাণ্ডারিয়া থানার ওসি শেখ আবু জাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রোববার রাতে ভাণ্ডারিয়া-আমুয়া সড়কে চলাচলকারী রায়হান পরিবহনের বাসটি ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করা ছিল।

মধ্যরাতের দিকে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিসংযোগকারীদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানান পুলিশ ওসি জাহিদ।