২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চমেক শিবিরের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক)ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 03:23 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

চট্টগ্রাম মেডিকেল শিবিরের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবকে সোমবার ভোরে নগরীর চকবাজার থেকে গ্রেপ্তার করা হয় বলে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান।

পুলিশ বলছে, শহরের আতুরার ডিপো এলাকায় প্রাইভেটকারে পেট্রোল বোমা হামলা ও একটি ট্রাক ভাংচুরের ঘটনায় তারা জড়িত ছিলেন।

রোববার রাত সোয়া ৭টার দিকে আতুরার ডিপো এলাকার সংগীতা সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকারে পেট্রোল বোমা ছোড়া হলে চালক কামরুল হাসান দগ্ধ হন।

ঘটনাস্থল থেকে ওই রাতেই একজনকে পুলিশ আটক করে।

ওসি মহিউদ্দিন জানান, নাশকতার ওই ঘটনায় গ্রেপ্তার শিবির নেতাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।