২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পেট্রোল বোমায় নিহত ও দগ্ধদের সহায়তা

গাইবান্ধার তুলসীঘাট এলাকায় পেট্রোল বোমা হামলায় নিহত ও দগ্ধ বাসযাত্রীদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা পরিষদ।  

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 08:58 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

রোববার বিকালে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ তুলে দেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল আলম হিরু।

জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান, নিহত ৮ জনের প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার এবং দগ্ধ ২৩ জনকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কল্লোল কুমার চক্রবর্ত্তী, সুন্দরগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান, চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ প্রমুখ।

গত ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায়  নীপু পরিহনের একটি বাসে  পেট্রোল বোমা মারে দুবৃর্ত্তরা। এতে মারা যান ৮ জন। দগ্ধ হন ২৩ জন এবং আহত হন আরও ১০/১২ জন।