শ্রীমঙ্গলে চা বাগানে বৃদ্ধের লাশ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি চা বাগান থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল জানান, রোববার দুপুরে উপজেলার গান্ধীছড়া চা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে কাজ করতে গিয়ে শ্রমিকরা বাগানের ১৮ নম্বর সেকশনে চা গাছের নিচে ওই বৃদ্ধের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আশপাশের এলাকায় খোঁজ করে বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি। তার ডান পায়ের উরু থেতলানো অবস্থায় পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানান পরিদর্শক নজরুল।
