চুয়াডাঙ্গায় ৩৫ কেজি রুপা উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ৩৫ কেজি রুপা উদ্ধার করেছে বিজিবি।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দত্তনগর এলাকায় একটি মাঠে পরিত্যক্ত অবস্থায় এ রুপা পাওয়া যায়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, ছোট ছোট বল তৈরি করে বস্তায় ভরে ভারত থেকে রুপাগুলো আনা হয়েছিল। এগুলো বিশেষ ধরনের তিনটি নাইলনের প্যাকেটে রাখা ছিল, যার মূল্য আনুমানিক ৫৯ লাখ ৫০ হাজার টাকা।
উদ্ধার রুপা দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
