২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে ধানক্ষেতে গলাকাটা লাশ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 03:49 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

নবাবগঞ্জ থানার এসআই কায়সার আহম্মেদ জানান, রোববার দুপুর ২টার দিকে নয়নশ্রী ইউনিয়নের শৈল্লা এলাকার একটি ধানক্ষেত থেকে মো. আহসানের (৪৫) লাশ উদ্ধার করা হয়।

আহসান উপজেলার রাধাকান্তপুর গ্রামের মৃত হাতেম খানের ছেলে। তিনি উপজেলার খানেপুর বাজারে মাংস বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, দুপুরে শৈল্লা এলাকার একটি ইরি ধানের ক্ষেতে গলাকাটা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ দুপুর ২টার দিকে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পূর্ব শত্রুতার জের ধরে কেউ আহসানকে গলা কেটে হত্যার পর লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এসআই কায়সার।