২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় এক বাড়ির সামনে থেকে মেয়ে শিশু উদ্ধার

বরগুনায় রাতের আঁধারে একটি বাড়ির পাশে ফেলে রাখা একটি মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 10:10 AM

Updated : 22 Aug 2022, 11:43 AM

বরগুনা শহরের উপকণ্ঠ দক্ষিণ লাকুরতলা গ্রামে ইউসুব আলীর বাড়ির সামনে শনিবার রাত ৮টার দিকে শিশুটিকে পাওয়া যায় বলে সদর থানার ওসি রিয়াজ হোসেন জানিয়েছেন।

আনুমানিক ছয় মাস বয়সী শিশুটিকে আদালতের মাধ্যমে সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

ইউসুব আলীর মা রুশিয়া বেগম জানান, রাত ৮টার দিকে তাদের বাড়ির সামনে একটি শিশুর কান্নার শব্দ শোনা যায়। তারা বাসা থেকে বেরিয়ে দেখেন, পাতলা কাপড় পরানো শিশুটি শীতে কাঁপছে।

পরে পুলিশ গিয়ে সেখান থেকে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।