বোমা মেরে শিশু হত্যার প্রতিবাদ
বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধে পেট্রোল বোমায় শিশু হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে শিশুসহ সব বয়সী নারী-পুরুষ।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুরের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।
দিনাজপুর শিশু একাডেমি কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন শিশু সংগঠনের শতাধিক শিশু অংশগ্রহণ করে।
