২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের প্রতিপক্ষ খালেদা: ইনু

ক্ষমতায় যেতে ব্যর্থ হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনগণকে প্রতিপক্ষ বানিয়ে আগুন ছুড়ে মারছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 10:11 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

ইনু বলেন, “ক্ষমতা না পেয়ে খালেদা জনগণের দিকে আগুন ছুড়ে মারছে, খালেদার হাত থেকে এই আগুন কেড়ে নিতে হবে।

“তিনি জনগণের দোহাই দিয়ে ক্ষমতায় যেতে চান, দেশের জনগণ যদি সমর্থন দেয় তাহলে কোনো অসুবিধা নাই। যদি সমর্থন না দেয়, তাহলে ব্যর্থ প্রেমিকের মত আক্রোশে ফুঁসে উঠবেন না।”

‘আদর্শ’ প্রকাশনা থেকে প্রকাশিত সংবাদ পাঠিকা লোপা হোসাইনের ‘যে অন্ধত্বের নাম ভালোবাসা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলছিলেন তথ্যমন্ত্রী।

ইনু বলেন, “বাংলাদেশে বর্তমানে একটি অদ্ভুত ঘটনা উদ্ভূত হয়েছে, রাজাকার, যুদ্ধাপরাধীদের, বঙ্গবন্ধুর খুনি, একুশে গ্রেনেড হামলাকারীদের প্রতি ভালোবাসা। অদ্ভুত ঘটনাটি হলো আগুন সন্ত্রাসীদের প্রতি ভালোবাসা। যুদ্ধাপরাধীদের যখন কোণঠাসা করার চেষ্টা করে সরকার তখন নীরবতার মধ্যে দিয়ে ওরা ওদের পক্ষ সমর্থন দেয়।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, লেখক ও সাংবাদিক আনিসুল হক প্রমুখ।