খুলনা কারাগারে বোমা নিক্ষেপ
খুলনা জেলা কারাগার লক্ষ্য করে রাতে একটি হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
সদর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, সোমবার রাত ৯টার দিকে নিক্ষেপ করা ওই বোমায় কেউ হতাহত হয়নি।
জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. নুরুন্নবী ভূঁইয়া জানান, আইনজীবী সমিতির সামনের সড়ক থেকে কারাগারের দিকে হাতবোমাটি নিক্ষেপ করা হয়েছিল।
এদিকে প্রায় একই সময়ে নগরীর খানজাহান আলী রোডস্থ মৌলভী পাড়া মোড়ে একটি হাতবোমার বিস্ফোরিত হয়।
