২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মহাসড়কের ১৫ স্থানে আনসার মোতায়েন

বিএনপির নেতৃত্বাধীন জোটের অবরোধ-হরতালে চলমান সহিংসতার প্রেক্ষাপটে ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে আরও ১২টি স্থানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 07:14 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

এ নিয়ে দুই দফায় মোট ১৮০ জন মোতায়েন করা হলো।

সড়ক নিরাপত্তা ক্যাম্পের সমন্বয়কারী আনসার-ভিডিপি কর্মকর্তা বসিরুল আলম জানান, রোববার দুপুরে নিয়োগ করা এসব নিরাপত্তাকর্মী ফরিদপুরের মধুখালীর মাঝকান্দি এলাকাসহ ঢাকা-খুলনা মহাসড়কে মোতায়েন থাকবে।

এলাকাগুলো হলো মুনসুরাবাদ, বাবলাতলা বাজার, পুকুরিয়া বাজার, তালমা বাজার, মহিলা রোড, মালিগ্রাম বাজার, পুলিয়া বাজার, সাইনবোর্ড, মধুখালী, আড়কান্দি, কমরপুর, মাঝিবাড়ি, শিবরামপুর বাজার ও মাঝকান্দি।

এর আগে মহাসড়কের তিনটি স্থানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছিল।

বসিরুল আলম বলেন, “সড়কে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করার জন্য এই অপারেশন চালু করেছি। তিন দফায় ২৪ ঘণ্টাই মহাসড়ক পাহারা দেওয়া হবে।”

গত মঙ্গলবার জেলার তিনটি স্থানে এবং রোববার আরো ১২টি স্থানে ১৮০ জন আনসার মহাসড়কের নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবে বলে জানান তিনি।