চাকরি হারালেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক পরিচালক
দুর্নীতিসহ বেশ কয়েকটি অভিযোগে চাকরি হারিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম আঞ্চলিক এক কেন্দ্রের এক পরিচালক।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিন্ডিকেটের ১৫৮তম সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম আঞ্চলিক এক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ সিরাজ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে।
সিরাজের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ, দায়িত্বে অবহেলা, আওতাবহির্ভূত বিষয়ে সুযোগ দেওয়ার প্রস্তাব ছাড়াও অসততা ও দুর্নীতির অভিযোগ ছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
