২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বোমা নিক্ষেপের সময় শিবিরের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনপি জোটের টানা অবরোধের মধ্যে বগুড়ায় গাড়িতে বোমা ছোড়ার সময় ইসলামী ছাত্র শিবিরের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 10:40 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

বগুড়ার পুলিশের এএসপি (মিডিয়া) গাজিউর রহমান জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরতলীর ঝোঁপগাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- সদর উপজেলা ছাত্রশিবির সভাপতি মশিউর রহমান, শিবিরকর্মী ইউসুফ ও রাজু।

গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ১২টি হাতবোমা ও দুইটি পেট্রোল বোমা উদ্ধার করা হয় বলে জানান এএসপি গাজিউর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সন্ধ্যায় শহরতলীর ঝোঁপগাড়ী এলাকায় গাড়িতে হাতবোমা ও পেট্রোল বোমা ছোড়ার সময় এই তিনজনকে স্থানীয় লোকজনের সহায়তায় গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ১২টি হাতবোমা ও দুটি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ।

এই পুলিশ কর্মকর্তা জানান, এই তিনজন এর আগেও সড়ক-মহাসড়কে পেট্রোল বোমা ও হাতবোমা ছুড়েছে।