২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁকা সিএনজি থেকে হাতবোমা উদ্ধার

চট্টগ্রামের আলমাস সিনেমার মোড়ে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 10:34 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

শনিবার সন্ধ্যা ৬টার দিকে কোতোয়ালি থানার আলমাস সিনেমার সামনে সিএনজি থামিয়ে তল্লাশির পর এসব ককটেল উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশ সিএনজি অটোরিকশার চালককে গ্রেপ্তার করেছে।

নগর গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোরিকশার ভেতর একটি রঙের ডিব্বায় ১৮টি তাজা ককটেল পাওয়া যায়।

তিনি জানান, সিএনজিতে কোন যাত্রী ছিল না। কে বা কারা এসব ককটেল কোথায় নিয়ে যাচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

চালককে নিয়ে এর সঙ্গে যুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।