যশোরে শ্বাসরোধ করে শিশু হত্যা
যশোর সদর উপজেলায় এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার জগন্নাথপুর গ্রামের এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত সুরাইয়া খাতুন (১২) ওই গ্রামের আকর আলী মোল্লার মেয়ে। সে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, শনিবার সকাল পৌনে ৭টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সুরাইয়া। পরে সকাল ১০টার দিকে স্থানীয় আইয়ুব আলীর বাঁশ বাগানের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জাহাঙ্গীর বলেন, “দুর্বৃত্তরা ওই শিশুকে ধর্ষণ করে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে মনে হচ্ছে।”
লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
