২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে পেট্রোল বোমাসহ শিবির নেতা গ্রেপ্তার

ঝালকাঠীর রাজাপুর উপজেলায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপের সময় শিবিরের উপজেলা সভাপতিসহ চার জনকে আটক করেছে পুলিশ।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 01:21 AM

Updated : 22 Aug 2022, 11:39 AM

শিবির সভাপতি তাজ উদ্দীনকে ঘটনাস্থল থেকে পেট্রোল বোমাসহ আহত অবস্থায় এবং অপর তিন জনকে ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়।

রাজাপুর থানার পরিদর্শক (ওসি অপারেশন) মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকমকে বলেন, “শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বলাই বাড়ি এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে হামলা করে শিবির কর্মীরা।

এ সময় যাত্রীদের বাঁচাতে চালক বাসটিকে রাস্তার পাশের খাদে নামিয়ে দিলে রক্ষা পায় বাসের যাত্রীরা।

তবে শিবির সভাপতি তাজ উদ্দীন পিকেটিংরত অবস্থায় বাসের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। পরে তাকে পেট্রোল বোমাসহ আটক করে ঝালকাঠী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি ঝালকাঠী উপজেলার ছত্তকন্দা গ্রামের মো. আলী সিকদারের ছেলে ।

এদিকে কৌশলে গাড়ি চালিয়ে পেট্রোল বোমা থেকে যাত্রীদের রক্ষা করায় ঈগল পরিবহনের চালতকে রাজাপুর থানায় ১০ হাজার টাকা পুরস্কার দেন ঝালকাঠী পুলিশ সুপার মজিদ আলী।