২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

হবিগঞ্জে এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে এক পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 06:09 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে শহরের হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত পান্থ শহরের অনন্তপুর আবাসিক এলাকার শিরু চৌধুরীর ছেলে এবং জে কে অ্যান্ড এইচ কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়দের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, শহরের হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল পান্থ।

কেন্দ্রের সামনে অটোরিকশায় ওঠামাত্র তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা আহত পান্থকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায় বলে জানান ওসি।