২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় দুই ট্রাকে অগ্নিসংযোগ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শুক্রবার সিমেন্ট বোঝাই দুইটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 05:56 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

পুলিশ জানায়, এতে ট্রাক দুটির সামনের অংশ পুড়ে গেলেও কেউ হাতাহত হয়নি।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, খুলনা থেকে সিমেন্ট বোঝাই দুইটি ট্রাক গাইবান্ধায় আসছিল।

সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সবরিতলা এলাকায় ট্রাক দুটি পৌঁছলে অবরোধকারীরা পথরোধ করে।

পরে তারা ট্রাক থেকে চালক ও তার সহকারীকে নামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাক দুটির সামনের অংশ (কেবিন) আগুনে পুড়ে যায়।

পরে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান ওসি মজিবুর।

নাশকতাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও তিনি জানান।