চট্টগ্রামের চার উপজেলায় গ্রেপ্তার ২৯
নাশকতার অভিযোগে চট্টগ্রামের চার উপজেলা থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত মিরসরাই, সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাসান।
পুলিশের বিশেষ শাখার এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারদের মধ্যে ১৭ জন জামায়াত ও তার সহযোগী সংগঠন ছাত্র শিবিরের এবং ১২ জন বিএনপিকর্মী রয়েছেন।
এরা বিভিন্ন সময়ে নাশকতার সঙ্গে জড়িত বলে এই পুলিশ কর্মকর্তার দাবি।
