২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচবিবিতে অস্ত্রসহ চালক আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি গাড়ি থেকে পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ সময় গাড়িটির চালককে আটক করা হয়।  

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 03:36 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

বৃহস্পতিবার রাতে আটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জয়পুরহাট-৩ বিজিবির আটাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল করিম। 

আটক চালকের নাম সাদেকুল ইসলাম (২২), তিনি শহরের আমতলী এলাকার বাসিন্দা ছিলেন।

জিপগাড়িটি দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দর থেকে জয়পুরহাটে আসছিল।

ক্যাম্প কমান্ডার করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদা রংয়ের একটি জিপ আটাপাড়া এলে বিজিবি সদস্যরা তাতে তল্লাশি চালিয়ে সাতটি গুলি ও একটি পিস্তলসহ ওই চালককে আটক করে।

আটক চালককে জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে নেওয়া হয়েছে বলে জানান জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার।