২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকায় মাফলার পেঁচিয়ে মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের চাকায় মাফলার জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 07:13 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বৃহস্পতিবার এ দুর্ঘটনায় নিহত মৃত্যুঞ্জয় বালা (৩৯) মাদারীপুরের রাজৈর উপজেলার গোবিন্দপুর গ্রামের মহাজন বালার ছেলে।

কোটালীপাড়া থানার এসআই সুমন আইচ জানান, দুপুরে উপজেলার পেটকাটা ব্রিজের কাছে কোটালীপাড়া-রাজৈর সড়কে এ দুর্ঘটনা হয়।

মৃত্যুঞ্জয় কোটালীপাড়ার কলাবাড়ি থেকে নসিমনে করে বাড়ি ফিরছিলেন। পেটকাটা ব্রিজের কাছে এলে হঠাৎ তার গলার মাফলার নসিমনের চাকায় জড়িয়ে যায়।

এতে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই সুমন।