২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বরজের ভেতরে পানচাষী খুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক পানচাষীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 01:17 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দুলালমুন্দিয়া গ্রামের একটি পান বরজের ভেতর থেকে লাশটি উদ্ধার হয়।

নিহত পরশ চন্দ্র দাস (৪২) ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

নিহতের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৬টার দিকে পরশ ওই বরজে কাজ করতে যান। তিন ঘণ্টা পরেই ৯টার দিকে অন্য চাষীরা কাজে গিয়ে বরজের ভেতরে পরশের লাশ দেখে পুলিশে খবর দেন।”

হত্যাকাণ্ডের কারণ এখনও জানাতে পারেনি পুলিশ।