দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান।
নিহতরা হলেন- মিল্লু (৪৮) ও আনোয়ার (৩৫)। তাদের বাড়ি বিরামপুর পৌর এলাকার ফেলুপাড়া গ্রামে। দুজনই একটি সাইকেলে ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোবিন্দগঞ্জগামী মালবাহী ট্রাকটি সাইকেলে থাকা দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই মিল্লু ও আনোয়ার মারা যান।
