নাটোরে ট্রাকের ধাক্কায় নিহত ১
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় একজন নিহত এবং আহত হয়েছে শিশুসহ আরও চারজন।
শনিবার সন্ধ্যায় উপজেলার আহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানযাত্রী বেলাল হোসেন (৩৮) উপজেলার চরনটাবাড়িয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বড়াইগ্রাম থানা ওসি মুনিরুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনপাড়া থেকে নাটোরগামী একটি ট্রাক আহম্মেদপুর বাসস্ট্যান্ডের সামনে যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই বেলাল নিহত হন এবং আহত হন শিশুসহ আরও চারজন।
তবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মুনিরুল।
