যশোরে অপহরণের পর একজনকে হত্যা
যশোরের চৌগাছায় এক ব্যক্তিকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ছামাদ মোল্লা (৬০) উপজেলার দিঘড়ি গ্রামের বাসিন্দা।
চৌগাছা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার মাশিলা বাজার থেকে ছামাদকে তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী।
শুক্রবার সকালে পৌর এলাকার পান্টিপাড়ার চাল ব্যবসায়ী হাসিবুলের বাড়ির বারান্দায় তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর আড়াইশ শয্যা হাসপাতাল পাঠায়।
