২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বিলের আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ২

নেত্রকোণার মদনে একটি বিলের আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 05:56 PM

Updated : 26 Jul 2022, 11:55 AM

নিহতরা হলেন- উপজেলার দড়িবিন্নি গ্রামের লিটন মিয়া (৪০) ও আনছু মিয়া (৩৫)।

মদন থানার ওসি এসএম মফিজুল ইসলাম জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দড়িবিন্নি গ্রামে এ সংঘর্ষ হয়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দড়িবিন্নি গ্রামের পাশের চাতুরি বিলে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের বাবলু মিয়া ও ফজলু খাঁর মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বিকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে দুইজন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।