২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার এলাকা থেকে ৮ হাজার ২০০ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 03:09 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

শনিবার র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার রাতে ফিরিঙ্গি বাজারের কবি নজরুল সড়কের খান ম্যানসনের নিচতলায় অভিযান চালিয়ে ফোরকান উদ্দিন রব্বানীকে (৩২) গ্রেপ্তার করা হয়।

“অভিযানে রব্বানীর কাছ থেকে ৮ হাজার ২০০ ইয়াবা ও মাদক বিক্রির এক লাখ টাকা উদ্ধার করা হয়।”

রব্বানী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছাদাহা সাতঘড়িয়া পাড়া গ্রামের মৃত আহমদ হোছাইনের ছেলে।