চাঁদপুরে পিস্তল ও গুলিসহ আটক ২
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পিস্তল ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে আটক দুজন হলেন জহির হোসেন ও জহির মোল্লা।
ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হক জানান, উপজেলার রূপসা বাজারে অভিযান চালিয়ে জহির হোসেন ও জহির মোল্লাকে পিস্তল ও গুলিসহ আটক করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উদ্ধার করা হয়েছে ‘ইউএসএ’ লেখা একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন।
