২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মাদ সেলিম আর নেই

জাতীয় নেতা ক্যাপ্টেন মসনুর আলীর ছেলে, সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সেলিম আর নেই।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 10:17 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ সময় বিকাল ৫টায় নিজ বাড়িতে তিনি মারা যান বলে স্বজনরা জানিয়েছেন।

সেলিমের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সেলিমের ভাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বর্তমানে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয় জানান, রোববার সকালে তার চাচার মরদেহ বিমানযোগে ঢাকায় আনা হবে এবং জাতীয় সংসদ ভবন চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর হেলিকপ্টারযোগে জন্মভূমি সিরাজগঞ্জের কাজিপুরে আনার পর জানাজা শেষে ঢাকায় ফিরিয়ে নিয়ে বনানী কবরস্থানে সেলিমকে দাফন করা হবে। 

সেলিম ১৯৯৬ সালের উপ-নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।

২০০১ সালের নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) ও সিরাজগঞ্জ-২ আসনে প্রার্থী হন সেলিম, কিন্তু ছোট ভাই নাসিমের কাছে পরাজিত হন তিনি।

মোহাম্মদ সেলিমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ সহযোগী সংগঠনের নেতারাও শোক জানিয়ে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেছেন।