২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে হাতবোমাসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুর শহরে হাতবোমা ও ধারালো অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 06:53 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বৃহস্পতিবার বিকালে শহরের আলীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার টুন্ডা তুহিনের (৩০) বাড়ি সালথা উপজেলায়।

কোতোয়ালি থানার এসআই নাজমুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা আটক করে পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে। পরে পুলিশ তার ব্যাগ তল্লাশি করে কয়েকটি হাতবোমা ও একটি দা উদ্ধার করে।

তুহিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই নাজমুল।