২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় মাইক্রোবাস ও ট্রাকে আগুন

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় একটি মাইক্রোবাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বৃহস্পতিবার দুপুরে ভোলাইল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুপুর সাড়ে ৩টার দিকে ১০-১২ জন যুবক মাইক্রোবাস ও ট্রাকটির গতিরোধ করে।

পরে গাড়ি দুটির চালককে মারধর করে এবং মাইক্রোবাসের আরোহীদের নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

কিছু সময় পর স্থানীয়দের সহয়তায় গাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে।

মাইক্রোবাস চালক ফজলুল হক জানান, তারা ঢাকার উত্তরা টেকনোলোজি নামে একটি প্রতিষ্ঠানের প্রকৌশলীসহ ৫ জন কর্মী ফতুল্লায় একটি কারখানায় আসছিলেন।