২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে দুদকের ২৮ কর্মকর্তাকে শাস্তি

দুর্নীতি দমন করা যে সংস্থার কাজ সেই দুর্নীতি দমন কমিশনের ২৮ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে গত এক দশকে; আর তা দুর্নীতি ও ঘুষ গ্রহণের দায়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 11:54 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এমন তথ্য দিয়েছেন সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী।

দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পর্যন্ত কমিশনের ২৮ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের দায়ে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়।

শাস্তি পাওয়া কর্মকর্তারা হলেন, উপরিচালক ঢালী আব্দুস সামাদ, শফিকুল ইসলাম, আহসান আলী, এম এম শাব্বির হাসান, কামরুল আহসান ও আবু নাছির (সাবেক সহকারী পরিচালক); সহকারী পরিদর্শক নিজামউদ্দিন, আবুল হাশেম, আবু নছর, রইসউদ্দিন ও মুহাম্মদ মফিজুর রহমান।

এছাড়া রয়েছেন কন্ট্রোল অপরারেটর আব্দুর রহমান, হাবিব উল্লাহ ও আবু ইউসুফ শাহ।

কনস্টেবল মিজানুর রহমান, গোলাম রসুল, হারুন অর রশিদ ভূঁইয়া, মোতালেব খন্দকার, ফারুক আহমেদ, খসরু জাহান, আবদুল মোতালিব, গোলাম রাব্বানী, শহিদুর রহমান ভূঁইয়া, নাজমুল হুদা, মোসায়েকুর রহমান খাদেম, ইমরান হোসেন হায়দার ও আমিত কুমার দাস এবং নিরাপত্তা রক্ষী জুবাইদুল ইসলামও রয়েছেন এই তালিকায়। 

বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।