২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকারদের হরতালবিরোধী কর্মসূচি

বিরোধী জোটের ডাকা হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করে রাজধানীর সাদা পতাকা মিছিল ও মানববন্ধন করেছে হকাররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 10:07 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের এই কর্মসূচিতে সংহতি জানান আওয়ামী লীগ নেতা, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

হকারদের হরতালের আওতামুক্ত রাখা ও সন্ত্রাসী বোমাবাজদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ হকার্স ফেডারেশনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

ফেডারেশনের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে এই মানববন্ধনে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা ও হকার নেতারা বক্তব্য রাখেন।

পরে প্রেসক্লাব থেকে একটি হরতালবিরোধী মিছিল শুরু হয়ে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের কাছে গিয়ে শেষ হয়।

মিছিলের আগে সমাবেশে মায়া বলেন, “বিএনপির টানা অবরোধ খেটে খাওয়া হকারদের বাঁচা-মরার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হরতাল অবরোধ দিয়ে যারা হকারদের পেটে লাথি মারতে চায়, তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আজ সবাই মাঠে নেমেছে।”