২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় রামকৃষ্ণ আশ্রমে চুরি

নেত্রকোণা শহরে রামকৃষ্ণ আশ্রমে চুরি হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 04:38 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

মঙ্গলবার রাতের কোনো এক সময়ে শহরের সাতপাই এলাকার ওই আশ্রমে চুরি হয় বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি মাছুদ উল আলম।

আশ্রমটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ রায় বলেন, আশ্রম প্রাঙ্গণের একটি কক্ষে থাকেন আশ্রমের মন্দিরের পূজারি স্বপন চক্রবর্তী। দুর্বৃত্তরা ঘুমন্ত পূজারির ঘরের দরজা বাইরে থেকে আটক দেয়।

এরপর আশ্রমের মূল মন্দিরের একপাশের দরজার তালা ভেঙে প্রবেশের পর দুইটি প্রণামি বাক্স, তিনটি পূজার ঘণ্টা, দুইটি পঞ্চপ্রদীপ, দুইটি কাসার দ্বীপদানিসহ পূজার বেশকিছু বাসনপত্র নিয়ে যায়।

বুধবার সকালে ঘুম থেকে উঠে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ বুঝতে পেরে পূজারির ডাকাডাকিতে আশপাশের লোকজন গিয়ে তাকে ঘর থেকে উদ্ধার করে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশ্রমে চুরির ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাছুদ উল আলম।