২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে ট্রাকে আগুন

বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জ্বালানী কাঠবাহী একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 12:48 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বুধবার ভোর সাড়ে ৬টার দিকে ইছাপুরে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের হাটহাজারী স্টেশনের দুটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সকালে ট্রাকটি চট্টগ্রাম শহর থেকে রাঙ্গামাটির দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জসিম উদ্দিন বলেন, “লাকড়ি বোঝাই ট্রাকটি ইছাপুর বাজারের কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।”

আগুনে কেউ আহত না হলেও ট্রাক ও মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।