সিলেটে বুধবার হরতাল
সিলেট জেলা ও মহানগরীতে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ হরতাল আহ্বানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেপ্তার, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর প্রধানের গুলির নির্দেশের প্রতিবাদ এবং গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তি ও নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে দেওয়ার দাবিতে জেলা ও মহানগর ২০ দলীয় জোট এ হরতাল আহ্বান করেছে।
দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে, সারা দেশে অব্যাহত অবরোধের পাশাপাশি বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ঢাকা ও খুলনা বিভাগে হরতাল ডেকেছে বিএনপি।
