নাশকতার চেষ্টা: বরিশালে নারী কাউন্সিলর আটক
অবরোধ-হরতালে নাশকতার চেষ্টার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের এক নারী কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।
আটক শরীফ তাসলিমা কালাম পলি মহিলা দলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সিটি করপোরেশনের ১ নম্বর সংরক্ষিত মহিলা কাউন্সিলর।
রোববার সকালে নগরীর সিএ্যান্ডবি রোড কলেজ অ্যাভিনিউ থেকে তাকে আটক করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধের মধ্যে রোবার বরিশালে বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। সকালে হরতালের সমর্থনে নগরীর সিএ্যান্ডবি রোড এলাকায় নাশকতার চেষ্টা করেন কাউন্সিলর পলি।
