২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

কুমিল্লা সদরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে যুবলীগের এক কর্মীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 07:08 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

নিহত কামরুজ্জামান টিটু (৪২) ধনুয়াইশ গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী টিটু যুবলীগের সঙ্গে জড়িত ছিল।

কোতয়ালী মডেল থানার ওসি মো. খোরশেদ আলম জানান, শনিবার দুপুরে সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের উজিরপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

টিটু আত্মীয় জামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে টিটুর সঙ্গে একই গ্রামের আবুল হোসেনের বিরোধ ছিল। শনিবার কুমিল্লা শহরে যাওয়ার উদ্দেশ্যে টিটু বাড়ি থেকে বের হয়ে আধা কিলোমিটার দূরে উজিরপুর মোড়ে পৌঁছলে আবুল হোসেন ও তার সঙ্গীরা চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।