২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় বাস চালকের সহকারী নিহত

বন্দরনগরী চট্টগ্রামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে চালকের সহকারী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 01:30 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

নিহত মো. হানিফ (২০) নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনির আবেদ আলীর ছেলে।

হালিশহর থানার এসআই সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোর ৬টার দিকে হালিশহর থানার পোর্ট কানেকটিং রোডে এ দুর্ঘটনা ঘটে।

১০ নম্বর রুটে চলাচলকারী ওই বাসটি অলংকার থেকে কাঠগর এলাকার দিকে যাচ্ছিল।

পথে পোর্ট কানেকটিং রোডের বড়পুল ওয়াপদা মোড়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই মারা যান হানিফ।

দুর্ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছে বলে এসআই সোহেল রানা জানিয়েছেন।