২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিএনপি-জামায়াতের ২৭ কর্মী আটক

বিএনপির অবরোধের মধ্যে নাশকতা রোধে চট্টগ্রাম জেলার সাত উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২৭ কর্মীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 11:47 AM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের ধরা হয় বলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত ‍পুলিশ সুপার (গোয়েন্দা) নাঈমুল হাসান জানান।

তিনি বলেন, চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারী, পটিয়া, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে ‍তাদের আটক করা হয়েছেন।

এদের মধ্যে চারজন জামায়াতে ইসলামীর, নয় জন ইসলামী ছাত্র শিবিরের এবং ১৪ জন বিএনপির কর্মী বলে জানান তিনি।