গোবিন্দগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংর্ঘষে এক শিশু নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় নিহত হাসান মাহিন (৮) রংপুর সদরের সেন্ট্রাল রোডের লিয়াকত আলীর ছেলে।
আহতদের মধ্যে অ্যাম্বুলেন্স চালক আব্দুল আউয়াল (২৩), শাহাদৎ হোসেন (২৫)ও মাহিনের মা মাছুমা বেগমকে (৩০) গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ বলেন, রাত সাড়ে ৯ টার দিকে ওই এলাকায় বগুড়াগামী একটি ট্রাক স্পিড ব্রেকার পার হচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ট্রাকটি ধাক্কা দেয়।
এতে অ্যাম্বুলেন্সের যাত্রী শিশুটি ঘটনাস্থলেই মারা যায় এবং চালকসহ অপর ৫ যাত্রী আহত হয়।
অ্যাম্বুলেন্সটি আটক করা হলেও ট্রাকসহ চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।
