বিশ্ব ইজতেমায় এসে দুই মুসল্লির মৃত্যু
টঙ্গীতে দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমাতে আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
এরা হলেন লক্ষ্মীপুর সদরের দীঘলিয়া এলাকার মো. আব্দুল কুদ্দুস (৬০) এবং বগুড়ার শাহজাহানপুরের আব্দুর রহমান (৬৫)।
বিশ্ব ইজতেমায় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তা আব্দুল বাসেত বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে আব্দুল কুদ্দুস অসুস্থ্ হয়ে পড়লে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার বাদ ফজর জানাযা নামাজ শেষে ইজতেমা ময়দানের নির্ধারিত কবরস্থানেই তাকে দাফন করা হয়েছে।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. মাহবুর রহমান চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকালে ২২নং খিত্তার মুসল্লি আব্দুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মুসল্লিরা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
