২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রতিবেদন পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ২০১৪ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 09:38 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পেশ করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় কমিশনের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।”

প্রতিনিধি দল এসময় কমিশনের বিভিন্ন সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন বলেও জানান ইহসানুল করিম।

কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি জুডিশিয়াল সার্ভিস।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা এসময় উপস্থিত ছিলেন।