২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গওহর রিজভীর বাড়ির কাছে হাতবোমা বিস্ফোরণ

বিরোধী জোটের অবরোধের মধ্যে ঢাকায় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর বাসার কাছে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 09:29 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তার গুলশানের বাসার কাছে হাতবোমাগুলোর বিস্ফোরণ ঘটায় দৃষ্কৃতীরা। এতে কেউ হতাহত হয়নি বলে গুলশান থানার এসআই মাহবুব আলম জানিয়েছেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে বোমাবাজি হচ্ছে। এছাড়া গাড়িও পোড়ানো হচ্ছে।