যশোরে দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
যশোর সদরে ট্যাংকলরির ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বুধবার দুপুরে এ দুর্ঘটনায় নিহত জনি (১৮) সিংদিয়া আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি সদর উপজেলার জগন্নাথপুরের মো. আসাদুজ্জামানের ছেলে।
বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, দুপুর ২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া বেলতলায় খুলনাগামী একটি ট্যাংকলরি সাইকেল আরোহী জনিকে চাপা দেয়।
স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
