রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার যাত্রামুড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জিয়াউল (৪০) ও আবদুর রব (৪৫)।
তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জমির মালিক দেলোয়ার হোসেন বলেন, তার জমিতে পাইলিংয়ের কাজ করার সময় নির্মাণ শ্রমিক জিয়াউল ও আব্দুর রব বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন।
তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, দুই নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি শুনেছেন। তবে এই ঘটনা এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।
